দোয়ারাবাজারে শুরু হয়েছে কোভিড-১৯’র গণটিকা কার্যক্রম
দোয়ারাবাজার সংবাদদাতা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শনিবার (৭ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে গণটিকাদান কার্যক্রম। উপজেলার প্রত্যেক ইউনিয়নের সাবেক ১ নম্বর ব্লকে (বর্তমান ১,২,৩ নং ওয়ার্ড) ৬শ’ করে ৯ ইউনিয়নের ৯টি কেন্দ্রে চীনের তৈরি সিনোফার্মের করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজের মোট ৫ হাজার ৪শ’ গ্রহীতাকে গণটিকা দেওয়া হয়েছে।
প্রথম দফা পঁচিশোর্ধ নারী, বয়স্ক ও প্রতিবন্ধিদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এসব গণটিকা প্রদান করা হয়েছে।




