বিয়ানীবাজারে ছদ্মবেশে পুলিশের অভিযানে আসামী গ্রেফতার
বিয়ানীবাজার সংবাদদাতা

বিয়ানীবাজারে দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় পুলিশ ছদ্মবেশ ধারণ করে একটি অভিযান পরিচালনাকালে এই পলাতক আসামীকে তার গ্রাম থেকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত আসামী উপজেলার চারখাই ইউনিয়নের পাতন গ্রামের মস্তফা মিয়ার ছেলে আবদুল আহাদ।
পুলিশ সূত্রে জানা যায়- এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রাপ্ত এই আসামিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন বিয়ানীবাজার থানার এএসআই নূরনবী মোড়ল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন- বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। ওই আসামী দীর্ঘদিন পলাতক অবস্থায় ছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।




