সুনামগঞ্জে ১৩২ বোতল মদসহ মাদক ব্যবসায়ী আটক
সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জ সদর উপজেলায় ১৩২ বোতল বিদেশি মদ’সহ রুহুল আমিন (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৮ আগস্ট) রাত ১২টার দিকে লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মো. আব্দুল্লাহ এর নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার উত্তর আরফিন নগর থেকে তাকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী উত্তর আরফিন নগরের মৃত সজ্জাত আলীর ছেলে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।




