শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন এসএমপির ২২ অফিসার
স্টাফ রিপোর্টার

দায়িত্বের প্রতি অবিচল, দক্ষতা ও সফলভাবে কর্তব্য পালনের জন্য শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২২ অফিসার।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে আগস্ট মাসের ভার্চুয়াল অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে ঘোষণা দেয়া হয় এবং পুরস্কৃত করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।
সভায় তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করতে এসএমপি’র সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন পুলিশ কমিশনার। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপের পাশাপাশি তিনি করোনা মহামারী প্রাদুর্ভাব থেকে বাঁচতে সকলকে সচেতন থাকতে ও জনসাধারণকে সচেতন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ অফিসারগণের নাম ঘোষণা করেন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।
আগস্ট মাসের শ্রেষ্ঠ ২২ পুলিশ অফিসার হলেন-
- ১. শ্রেষ্ঠ ডিসি মো. সোহেল রেজা (দক্ষিণ-বিভাগ)
- ২. শ্রেষ্ঠ এডিসি মো. ইয়াহিয়া আল মামুন (সদর ও প্রশাসন)
- ৩. শ্রেষ্ঠ এসি মো. সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী, পিপিএম (বার)
- ৪. শ্রেষ্ঠ এসি মো. হুমায়ুন কবির (সদর ও প্রশাসন)
- ৫. শ্রেষ্ঠ ওসি এসএম আবু ফরহাদ, অফিসার ইনচার্জ, কোতোয়ালি মডেল থানা
- ৬. শ্রেষ্ঠ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম, (আরআই), এসএমপি পুুলিশ লাইন, সিলেট
- ৭. শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াছিন, ইন্সপেক্টর তদন্ত কোতোয়ালি মডেল থানা
- ৮. শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর মো. আতিকুর রহমান, (প্রসিকিউশন-বিভাগ)
- ৯. শ্রেষ্ঠ টিআই শরীফ মাহমুদ আব্দুল আওয়াল, (ট্রাফিক-বিভাগ)
- ১০. শ্রেষ্ঠ ইন্সপেক্টর মো. রুহুল আমিন, (সিটিএসবি-বিভাগ)
- ১১. শ্রেষ্ঠ ইন্সপেক্টর মো. শাহিন মিয়া (মহানগর গোয়েন্দা বিভাগ)
- ১২. শ্রেষ্ঠ এসআই আবু রায়হান নূর (মহানগর গোয়েন্দা বিভাগ)
- ১৩. শ্রেষ্ঠ এসআই মো. কারুজ্জামান (সিটিএসবি-বিভাগ)
- ১৪. শ্রেষ্ঠ টিএসআই আকবর হোসেন (ট্রাফিক-বিভাগ)
- ১৫. শ্রেষ্ঠ কোর্ট এসআই সুদীপ্ত ভট্টাচার্য (প্রসিকিউশন-বিভাগ)
- ১৬. শ্রেষ্ঠ এসআই সরোয়ার হোসেন ভূঁইয়া, শাহপরান (রহ.) থানা
- ১৭. শ্রেষ্ঠ এসআই মো. সাহাব উদ্দিন, ইনচার্জ (সি-স্টোর) এসএমপি পুুলিশ লাইন, সিলেট
- ১৮. শ্রেষ্ঠ এএসআই মো. আপন মিয়া, দক্ষিণ সুরমা থানা
- ১৯. শ্রেষ্ঠ এএসআই এসএম ইমতিয়াজ, সহকারি ইনচার্জ (সি-স্টোর) এসএমপি পুুলিশ লাইন, সিলেট
- ২০. শ্রেষ্ঠ এটিএসআই মো. কুতুব উদ্দিন (ট্রাফিক-বিভাগ)
- ২১. শ্রেষ্ঠ এএসআই মো. মনজুর আহমদ (সিটিএসবি-বিভাগ)
- ২২. শ্রেষ্ঠ ড্রাইভার এটিএসআই (সশস্ত্র) মো. মুজিবুর রহমান, মটরযান শাখা, এসএমপি, সিলেট।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. জাবেদুর রহমান সহ সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ।




