সাংবাদিক তুরাবের পিতার মৃত্যুতে তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির শোক
বিশেষ সংবাদদাতা

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য এ টি এম তুরাবের পিতা বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিয়ানীবাজার পিএইচজি হাই স্কুল ও জামেয়া ইসলামিয়ার সাবেক শিক্ষক আব্দুর রহিম-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান’সহ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির সভাপতি হাফিজ মাওলানা মুফতি সুলাইমান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ’সহ সমিতির সকল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় সাংবাদিক এ টি এম তুরাব এর পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।




