দানবীর ফসিয়ার রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছা সংবাদদাতা

মো. মনিরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) থেকে : খুলনার পাইকগাছার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, ফসিয়ার রহমান মহিলা কলেজ’সহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠতা আলহাজ্ব ফসিয়ার রহমান-এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ আগস্ট) দুপুরে ফসিয়ার রহমান মহিলা কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, সুরাইয়া বানু ডলি, আলহাজ্ব ফাতেমা রহমান, শেখ রুহুল কুদ্দুস।
প্রভাষক মো. ময়নুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন- আরশাদ আলী বিশ্বাস, এমএম আজিজুল হাকিম, তসলিম হুসাইন তাজ, আকরামুল ইসলাম, আশরাফুল ইসলাম সবুজ, পার্থ প্রতিম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি, শেখ জুলি। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মীর আকবর আলী।
উল্লেখ্য, আলহাজ্ব ফসিয়ার রহমান ১৯৫৭ সালের ৭ জুলাই উপজেলার চেঁচুয়া গ্রামের এক সম্ভান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব রইজউদ্দীন মিস্ত্রী, মাতা আলহাজ্ব ফজিলাতুন্নেছা। ব্যক্তি জীবনে তিনি এলাকায় একমাত্র শিল্পপতি (সিআইপি) ও সমাজসেবক ছিলেন। তিনি পাইকগাছা পৌর সদরে ফসিয়ার রহমান মহিলা ডিগ্রি কলেজ, ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব রইজউদ্দিন আদর্শ নুরানিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা, ফসিয়ার রহমান কৃষি ও জনকল্যান সমিতি, ফাতেমা রহমান হাই স্কুল, রিয়াজুল বাকী কবরখানা, ফসিয়ার রহমান ফাউন্ডেশন’সহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠতা ছিলেন।
আলহাজ্ব ফসিয়ার রহমান একাধারে সফল চিংড়ি চাষী, হিমায়িত চিংড়ি রফতানিকারক ও সফল সমবায়ী হিসেবে একাধিকবার স্বর্ণপদক লাভ করেন। তিনি ২০১৬ সালের ১১ আগষ্ট সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে মৃত্যু বরণ করেন। অপরদিকে চেঁচুয়া গ্রামস্থ আলহাজ্ব রইচউদ্দীন এতিমখানায় অনুরূপ এক দোয়া অনুষ্ঠান ও মরহুমের কবর জিয়াতের আয়োজন করা হয়।




