কসবায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার
সময় সিলেট ডেস্ক
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটি ৮ আগস্ট বাড়ির পাশের একটি রাস্তায় খেলা করছিল। এ সময় আলাউদ্দিন আলী তাকে ডেকে জোরপূর্বক একটি নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করেন।
এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এলে আলাউদ্দিন আলী দৌড়ে পালিয়ে যান। এর পরপরই শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে পরদিন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে।
শিশুটির বাবা বলেন- মেয়ের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় যথাসময়ে মামলা করা হয়নি। মেয়ের নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন- শিশুটির বাবা বাদী হয়ে আলাউদ্দিন আলী নামের একজনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্ত আলাউদ্দিন পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে আগামীকাল শনিবার ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে এবং আদালতে ২২ ধারায় জবানবন্দি নেওয়া হবে।





