নানা কর্মসূচির মধ্য দিয়ে দোয়ারাবাজার আ.লীগের শোক দিবস পালন
দোয়ারাবাজার সংবাদদাতা

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ।
রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক ও সিনিয়র যুগ্ম-আহবায়ক শামীমুল ইসলাম শামীমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান উপজেলা আ.লীগ নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
দোয়ারাবাজার আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহবায়ক শামীমুল ইসলাম শামীমের পরিচালনায় আওয়ামীলীগের কার্যালয়ে রোব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম রতন, আব্দুল হান্নান, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, কামাল পাশা, মাসুক রানা, বাংলাবাজার ইউনিয়ন সাধারণ সম্পাদক ডা. আব্দস সামাদ, সুরমা ইউনিয়ন চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ, আ.লীগ নেতা হাবিবুর রহমান শেখ চাঁন, আব্দুল মজিদ, কুরবান আলী, ডা. আসাম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা তোফায়েল আহমদ, জিয়াউর রহমান, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, ডা. কবির, রুবেল হাসান, উপজেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক জহিরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক শেখ ফরিদ, প্রিয়তুষ দে চন্ডী, সদস্য মকদুল আমিন মানিক, জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, রুবেল আহমদ, কামরুল হাসান আল আমিন, ফরিদ প্রমুখ।

আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফারুক আকন্দ। সভার শুরুতেই ১৫ আগস্ট নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট নিহত শহীদদের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. দেলোয়ার হোসেন খান।




