বিশ্বনাথ জামিয়া মোহাম্মদিয়া মাদরাসার সভাপতি হাজী আব্দুল গফুর-এর ইন্তেকাল
বিশেষ সংবাদদাতা

সিলেটের বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী, ফারহান ফ্যাশনের স্বত্বাধিকারী, বিশ্বনাথ জামিয়া মোহাম্মদিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও রামধানা জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী আব্দুল গফুর রোববার (১৫ আগস্ট) দুপুর ১২টা ১০মিনিটের সময় সিলেটস্থ মাউন্ড এডোরা হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে, নাতী-নাতনী’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে ইন্টারন্যাশনাল চ্যারিটি সংস্থা মুসলিম হ্যাল্প ইউকের ফাউন্ডার ও চেয়ারম্যান আব্দুছ ছোবহান, বিশ্বনাথ আল-হেরা শপিং সিটি মালিক সমিতির সভাপতি আব্দুছ ছালাম ও ওল্ডহ্যাম কমিউনিটি নেতা আব্দুছ ছামাদ তারা মরহুম পিতা হাজী আব্দুল গফুর-এর রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
মরহুমের জানাজার নামাজ রোববার রাত ৯ ঘটিকার সময় বিশ্বনাথের রামধানা শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ৩ আগস্ট মরহুম হাজী আব্দুল গফুরের স্ত্রী ইন্তেকাল করেন। মাত্র ১২ দিনের ব্যবধানে ছেলে-মেয়েরা পিতা-মাতাকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন।




