পরীমণির মুক্তি দাবিতে মানববন্ধন : মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন
সময় সংগ্রহ

মাদক মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি বর্তমানে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
এদিকে, চিত্রনায়িকা পরীমনির মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হলো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। জাস্টিস ফর পরীমনি শীর্ষক এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী।
বিক্ষুব্ধ নাগরিক জন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় পরীমনির গ্রেফতারকে ষড়যন্ত্র বলে দাবি করেন বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন- অভিনেতা আজাদ আবুল কালাম, মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসেন, রবীন আহসান, রায়হান কবীর রণ, নির্মাতা রাশীদ পলাশ, গোলাম রাব্বানী, লাইজু জাহান সহ অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা। এ সময় তার গ্রেফতার প্রক্রিয়াকে অন্যায় দাবী করে সেই অন্যায়ের বিচার দাবী করেন বক্তারা। এছারাও সমাবেশে বক্তারা দাবী করেন সাত দিনের মধ্যে পরীমণিকে মুক্তি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ থেকে বক্তারা বলেন- ‘সামান্য মাদক মামলায় একজন মানুষকে জামিন না দিয়ে দুইবার রিমান্ডে নেওয়া হয়েছে। যা অযৌক্তিক। আমরা অতীতে দেখেছি মাদক মামলায় অনেকে জামিনে বেরিয়েছে, তাহলে তাকে কেন বারবার জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়া হচ্ছে। তিনি একজন শিল্পী, তার হেনস্তা মেনে নেওয়া যায় না। আমরা সরকার বিরোধী কোন কথা বলছি না। আমরা সরকারকে অনুরোধ করি, আমাদের পরিমণিকে ফিরিয়ে দিন। আমরা তাকে আবারও শুটিং সেটে দেখতে চাই।’




