বিশ্বনাথে ইউকের স্টুডেন্ট ভিসা নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত
বিশ্বনাথ সংবাদদাতা

উচ্চ শিক্ষার জন্যে যুক্তরাজ্যে গমনেচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে সিলেটের বিশ্বনাথে ফ্রি-সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিল অনুমোদিত স্টুডেন্ট কনসালটেন্সি এসএ এক্সপ্রেস এ ফ্রি-সেমিনারের আয়োজন করে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্বনাথ পৌরশহরের আলহেরা শপিং সিটির নীচ তলায় একটি অভিজাত হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক ছিলেন- ব্রিটিশ কাউন্সিল ইউকের সার্টিফাইড এজেন্ট যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট শিক্ষাবিদ আনিসুর রহমান।
বক্তব্যে তিনি বলেন- লন্ডনের বিভিন্ন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার জন্য গমনেচ্ছুক সিলেট বিভাগের স্টুডেন্টরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। সিলেটের আর কোন স্টুডেন্ট যাতে প্রতারিত না হন, সে জন্য প্রবাসী অধ্যুষিত বিশ^নাথসহ সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলায় তারা এই ফ্রি-সেমিনারের আয়োজন করছেন।
তিনি বলেন- বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি, লন্ডন কিংস্টন ইউনিভার্সিটি, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, কোভেন্ট্রি ইউনিভার্সিটিসহ ইউকের ৪০টি ইউনিভার্সিটিতেও স্টুডেন্টদের পড়াশুনায় বিনামূল্যে সকল প্রকার সহযোগিতা প্রদান করা হচ্ছে।
মর্নিংস্টার ট্রাস্ট’র ভাইস-প্রেসিডেন্ট ও বিশিষ্ট শিক্ষানুরাগী কাজী মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য দেন- তরুণ সংগঠক মিনহাজ উদ্দিন মিলাদ ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এইচ এম মিছবাহ উদ্দিন।




