দোয়ারাবাজারে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
দোয়ারাবাজার সংবাদদাতা

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দোয়ারাবাজারে ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে দোয়ারাবাজার থানার হল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিজাম উদ্দিন, দোয়ারাবাজার শ্রমিকলীগ সভাপতি তাজির উদ্দিন, আফতর আলী, গিয়াস উদ্দিন, থানা জামে সমজিদের ইমাম বোরহান উদ্দিন, রহমত আলী, দোয়ারাবাজার প্রেসক্লাবের সদস্য সচিব এনামুল কবির মুন্না প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
তারা আরও বলেন- মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারী’সহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ও কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।




