বিশ্বনাথে প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা পেলেন ৩৫ রোগী
বিশ্বনাথ সংবাদদাতা

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসার জন্য সিলেটের বিশ্বনাথে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৩৫ জন রোগীর মধ্যে জনপ্রতি ৫০ হাজার টাকা করে সাড়ে ১৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা জুবায়ের আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল ও লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
সভাশেষে প্রতিজন রোগীদের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দরা।




