লালাবাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত
দক্ষিণ সুরমা সংবাদদাতা

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ফজলুল গনি চৌধুরী (এহিয়া চৌধুরী) এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) বাদ জোহর লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে স্কুল সংলগ্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মুহিদ হোসেন, অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক, সালেহা নূর চৌধুরী একাডেমির প্রতিষ্ঠাতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী ছন্দান মিয়া, হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য চেরাগ আলী, আলম রেজা, আব্দুল মজিদ সুফি, আব্দুল হক প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন- লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খায়রুল ইসলাম।




