সিলেট-৩ আসনের উপনির্বাচনে মহানগর আওয়ামী লীগের গণসংযোগ
বিশেষ সংবাদদাতা

জাতীয় সংসদের সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ওবালাগঞ্জ) আসনের উপনির্বাচন উপলক্ষে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ গণসংযোগ করেছেন।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে মহানগর আওয়ামী লীগের প্রচারণা উপ-কমিটির জালালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গালিমপুর ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গালিমপুর, বকসি পুর ও চান্দাই মাঝপাড়ায় গণসংযোগ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত (নৌকা মার্কার) সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করার লক্ষ্যে নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে নৌকার সমর্থনে ভোট প্রার্থনা করে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের নেতৃত্বে গণসংযোগকালে উপস্থিত ছিলেন- প্রচারণা উপ-কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ মোখলেছুর রহমান কামরান, মহিউদ্দিন লোকমান, অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, অ্যাডভোকেট কিশোর কুমার কর, সাব্বির খান ও আবুল মহসীন চৌধুরী মাসুদ ।
তাছাড়া স্থানীয় বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ফজলুল করিম হেলাল, তাহসীন আহমদ দীপু, কয়ছর আহমদ, ফয়জুল ইসলাম, মিজানুর রহমান, আজির উদ্দিন, জুনেদ জামান,রনি, ইরাম, ফখরুল ইসলাম প্রমুখ।
প্রচারণা উপ-কমিটির নেতৃবৃন্দের দায়িত্বপ্রাপ্ত ভোট কেন্দ্রসমূহের সমন্বয়ক মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের নির্দেশনা অনুযায়ী উপ-নির্বাচন উপলক্ষে প্রতিদিনই নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় মহানগর প্রচারণা উপ-কমিটির গণসংযোগ অব্যাহত রয়েছে বলে জানা নেতৃবৃন্দ ।




