জৈন্তাপুরের বড়গাঁং নদীতে পোনা মাছ অবমুক্ত
জৈন্তাপুর সংবাদদাতা

সিলেটের জৈন্তাপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি”-এই শ্লোগানকে সামনে রেখে মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিন রোববার দুপুর ১২টায় উপজেলা সদরের কাছাকাছি বড়গাঁং নদীর মিঠাপানিতে দেশীয় প্রজাতির বিভিন্ন জাতের ৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, জৈন্তাপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ প্রমুখ।




