বার্মিংহাম লজেলস বাংলাদেশ ইসলামিক সেন্টারে দারুল ক্বিরাতের এ্যাওয়ার্ড প্রদান
বার্মিংহাম সংবাদদাতা

সামার হলিডে’তে প্রতিবছরের ন্যায় এবারও ইউকে বার্মিংহাম লজেলস উইলস্ট্রিট বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মাসজিদে বিশুদ্ধ কোরআন শরীফ শিক্ষার আয়োজন করা হয়।
বিশ্বের অন্যতম পবিত্র কোরআন শিক্ষা দানের প্রতিষ্ঠান দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকে অনুমোদিত প্রায় চার সপ্তাহ যাবৎ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দান শেষে গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে এ্যাওয়ার্ড প্রদান ও বিদায় অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।
বার্মিংহাম লজেলস বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মাসজিদের অন্যতম ট্রাস্টি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ নাছির আহমদের সভাপতিত্বে এবং মাসজিদের ইমাম, খতিব ও প্রধান ক্বারী মাওলানা মো. হুসাম উদ্দিন আল হুমায়দীর উপস্থাপনায় এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- অত্র সেন্টারের সহকারী ক্বারী মোজাম্মিল আলী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- অত্র সেন্টারের চেয়ারম্যান আলহাজ আব্দুল গফুর। এতে আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা বদরুল হক খান, অত্র সেন্টারের ভাইস প্রেসিডেন্ট হাজী হারুন মিয়া, সেন্টারের সেক্রেটারি ও নাজিম আলহাজ আজির উদ্দিন (আবদাল), ক্যাশিয়ার হাজী তেরা মিয়া ও হাফিজ ক্বারী শামীম আল মামুন।
সভায় বক্তারা বলেন- পবিত্র কোরআন মহান আল্লাহর প্রেরীত সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। পবিত্র কোরআন সহিহ শুদ্ধ ভাবে পাঠ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। তাঁরা আরও বলেন- সহিহ-শুদ্ধভাবে পবিত্র কোরআন শিক্ষা ও তেলাওয়াত করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানের শুরুতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পবিত্র কোরআন তেলাওয়াত ও নাশিদ পরিবেশন করা হয়। এতে দারুল ক্বেরাতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
পরিশেষে, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত হয়।




