বাংলাদেশ ব্যাংকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের হলুদ দলের সংবর্ধনা প্রদান
সময় সিলেট ডেস্ক

সিলেট অফিসের পদোন্নতিপ্রাপ্ত ডিজিএম মোঃ সাইফুল আলম, জয়েন্ট ডাইরেক্টর মোঃ মেহেরাজুল ইসলাম চৌধুরী, আল্পনা রাণী রায় ও জ্যোতিষ চন্দ্র দাস, ক্যাশ অফিসার মোঃ মাহমুদুল হাসান, তপন কান্তি তালুকদার, আব্দুল ওয়াদুদ মোঃ আলমগীর, মওসুফা চৌধুরী, মিতালী রাণী দেবীকে হলুদ দল, বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর পক্ষ হতে ১ সেপ্টেম্বর বিকালে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত ক্যাশ অফিসার সৈয়দা তাসফিয়া জাহান ছুটিতে থাকায় অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
হলুদ দলের প্রধান উপদেষ্টা ডিজিএম বাবু নৃত্যরঞ্জন দত্ত পুরকায়স্থ, উপদেষ্টা ডিজিএম আবু তৈয়ব মোঃ আব্দুল্লাহ ও মোঃ আতিকুর রহমান, সভাপতি ডিজিএম মোঃ জাবেদ আহমদ, সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ ব্যাংক ক্লাবের সভাপতি বাবু পরেশ চন্দ্র দেবনাথ, সহসভাপতি ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, ভারপ্রাপ্ত সেক্রেটারি ও অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আল জাহান, সিনিয়র নেতা অফিসার্স কাউন্সিলের প্রাক্তন সম্পাদক মোঃ ইকবাল হাসান, অফিসার্স এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি বিনয় ভূষণ রায়, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন চৌধুরী, সাবেক সহসভাপতি শাহ মোঃ আশরাফ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক সুভেন্দু কুমার দেব, মোহাম্মদ আলী আকতার, রান্টু চন্দ্র দাস, সিনিয়র নেতা যুগ্ম পরিচালক ফরিদ আহমদ ও জ্যোতি মোহন বিশ্বাস, সহকারী পরিচালক সঞ্জয় দেব সজীব, মোঃ শাহ নেওয়াজ, ক্লাবের সাহিত্য সম্পাদক জুয়েল কুমার সাহা, প্রাক্তন সাহিত্য সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, কর্মচারী সংঘের কার্যকরী সভাপতি মোঃ আক্কাছ, সহসভাপতি আবু হেনা মোঃ ফারহান, সাধারণ সম্পাদক রাসেল আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন ও আলীনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ তাহের মিয়া প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।




