বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৩ তম জন্মবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার

বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের সি ইন সি, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও দোয়া এবং বাদ জুহর ওসমানী যাদুঘরে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তাগণ বঙ্গবীর ওসমানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন- মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তী দেশগঠনে বঙ্গবীর ওসমানীর অবদান ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি সংসদীয় গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে আপোষহীন ছিলেন। রাজনীতিতে জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমৃত্যু কাজ করে গেছেন। মহান এ বীর ও জাতীয় নেতা বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালনের জোর দাবী জানান এবং তার লিখিত পাণ্ডুলিপি উদ্ধারে সরকারকে কার্যকর ভূমিকা পালনের আহবান জানান।
দুপুরে ওসমানী যাদুঘরে খতমে কোরআন ও মিলাদ মাহফিল শেষে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর আত্মার মাগফেরাত, মহান মুক্তিযুদ্ধে, ১৫ আগস্ট, ২১ আগস্ট ও সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী’সহ পরলোকগত সকল মুর্দেগণদের মাগফেরাত ও করোনা থেকে মুক্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচলনা করেন- পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নজির হোসেন এবং দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজ শামসুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- ওসমানী জাদুঘরের কিপার মো. জিয়ারত হোসেন খান, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট-এর সভাপতি সৈয়দ আহমদ বহলুল, মাওলানা আবু ইউসুফ চৌধুরী, বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক, যুদ্ধাহত বীর মু্ক্তিযোদ্ধা এম এ মালেক খান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সিলেট মহানগর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাদ উদ্দিন, স্মৃতি সংসদের সহ-সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমনু, যুগ্ম-সাধারণ সিনিয়র সাংবাদিক চৌধুরী দিলওয়ার হোসেন জিলন, ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা শামসুল ইসলাম, প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আমির উদ্দিন, আমির উদ্দিন রহ. হাফিজয়া মাদরাসার প্রধান হাফিজ মো. নজির হোসেন, মাওলানা মো. মোস্তাক আহমদ, এ জেড এম হামিদুর রহমান, মাহদি হাসান সুমন, জাহিদুল ইসলাম, ফাহিম আহমদ, রুবেল আহমদ, আশিক আহমদ, পাবেল আহমদ, হোসাইন আহমদ, ইয়মিন আহমদ, সজ্জাদ আহমদ, আবুল হোসেন, জামিল হোসেন, মসুদ আহমদ, আব্দুস সামাদ, মাওন আহমদ প্রমুখ।
কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এবং কর্মসূচি বাস্তবায়নে ওসমানী জাদুঘর’সহ যারা সহযোগিতা করেছেন ও উপস্থিতি হয়েছে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল।




