জীবন মৃত্যুর সন্ধীক্ষণে অ্যাডভোকেট লুৎফুর রহমান
স্টাফ রিপোর্টার

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান জীবন মৃত্যুর সন্ধীক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা শঙ্কটাপন্ন।
বুধবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা থেকে তাঁকে সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
বিষয়টি রাতে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন- জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে রোগীর পাশে থাকা সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ জানান- চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা শঙ্কটাপন্ন। তাই তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। লুৎফুর রহমানের সুস্থতার জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।




