সিলেটে দুই রোহিঙ্গা শিশু আটক
স্টাফ রিপোর্টার

সিলেট নগরীর নাইওরপুল এলাকা থেকে দুই রোহিঙ্গা শিশুকে আটক করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় দুই শিশুকে আটক করা হয়।
নগরীর নাইওরপুল এলাকায় তাদেরকে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল থেকে শিশুদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ। বর্তমানে দুই শিশু কোতোয়ালী থানায় রয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন, আমরা ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে দুই রোহিঙ্গা শিশু আটক করি। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়। এসময় আদালত শিশু দুইটা কে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য নির্দেশ দেন। আমরা শিশু দুইটা রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করছি।




