লুৎফুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
সময় সিলেট ডেস্ক

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. লুৎফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেটে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ফোনে এডভোকেট মো. লুৎফুর রহমানের মৃত্যুর সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানালে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- সাবেক গণপরিষদ সদস্য এডভোকেট মো. লুৎফুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর ছিলেন। তিনি বাংলাদেশের সংবিধানের অন্যতম স্বাক্ষরকারী ছিলেন।
প্রধানমন্ত্রী এডভোকেট মো. লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।




