ফেঞ্চুগঞ্জ উপজেলা আ.লীগ নেতা কয়েস দল থেকে বহিষ্কার
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন- সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে- সিলেট-৩ আসনের উপনির্বাচনকে সামনে রেখে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।




