নগরীতে র্যাবের অভিযানে মদ ও গাঁজাসহ গ্রেফতার ২
সময় সিলেট ডেস্ক

সিলেট নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৩ লিটার চোলাই মদ ও ১৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে নগরীর বন্দরবাজার মহাজনপট্টি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নুর মোহাম্মদ ওরফে আয়েক নুর (৩২) ও আব্দুল মাজেদ (৪২)।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।




