নবনির্বাচিত সাংসদ হাবিবুর রহমান হাবিবকে সেলিম জে আহমেদ’র অভিনন্দন
সময় সিলেট ডেস্ক

সিলেট-৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের অন্যতম সদস্য, এসএমএস মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান দানবীর সেলিম জে আহমেদ।
শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দৈনিক সময় সিলেট-এর বার্তাকক্ষে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত এই সাংসদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সিলেট-৩ নির্বাচনী এলাকার সর্বস্থরের জনগণের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
শুভেচ্ছা বার্তায় হাবিবুর রহমান হাবিব-কে খুব কাছের প্রতিবেশী উল্লেখ করে সেলিম জে আহমেদ বলেন- ‘হাবিব ভাইয়ের আজকের এই নিরঙ্কুশ বিজয় প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও নৌকার বিজয়। এই বিজয় তারুণ্যের বিজয়, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের জনগণের বিজয়।’
তাছাড়া সিলেট-৩ আসনকে নান্দনিক রূপে গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে নবনির্বাচিত সাংসদ হাবিবুর রহমান হাবিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসাথে সিলেট-৩ আসনের সর্বস্থরের জনগণ’সহ যারা হাবিবুর রহমান হাবিব-এর নির্বাচনী কাজে দিন-রাতের ব্যাকরণ ভেঙ্গে নিরলসভাবে কাজ করেছেন, তাদের সকলের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন দানবীর সেলিম জে আহমেদ।




