দোয়ারাবাজারে ডা. বশির আহমদের ইন্তেকাল : শোক প্রকাশ
দোয়ারাবাজার সংবাদদাতা

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের মোহাম্মদ পুর গ্রামের প্রবীন মুরব্বি পল্লী চিকিৎসক ডা. বশির আহমদ আর নেই (ইন্না-লিল্লাহ… রাজিউন)।
গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১২.৫ মিনিটের সময় সিলেটের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ও ৩ মেয়ে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
ডা. বশির আহমদের পারিবারিক সূত্রে জানা গেছে- তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসারত অবস্থায় গত শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার বাদ মাগরিব মরহুমের নিজ বাড়ীর প্রাঙ্গনে নামাযে জানাযা শেষে বাড়ির পারিবারিক কবর স্হানে তাকে দাপন করা হয়।
এদিকে, ডা. বশির আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম আর্মি, বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার প্রমুখ।




