সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও মাছের পোণা বিতরণ
সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জ সদর উপজেলার উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) ২০২০-২০২১ অর্থ বছরের আওতায় উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য খামারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোণা বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
গত বৃহস্পতিবার (২ সেপ্টম্বর) ৩০ জন উপকারভোগীর মধ্যে দুই লক্ষ টাকার পোণা বিতরণ করেন। বিগত কয়েক বারের বন্যার কারণে মৎস্য খামারীদের চাষকৃত মাছ ভেসে যায়। এতে তাদের ব্যাপক লোকসান হয়। এই লোকসান পোষাতে মৎস্য বিভাগের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
একইদিন দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ৫০ জন গরীব অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকার অনুদান প্রদান করেন। এছাড়াও মাছের খাদ্য বিতরণ করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, সুনামগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাস, সুনামগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলার প্রকৌশলী আনোয়ার হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজের পরিচালক নুরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, জেলা পরিষদ সদস্য হোসেন আলী, ইউপি চেয়ারম্যান নুরুল হক, ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয় প্রমুখ।
প্রসঙ্গত; সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল সড়ক দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘদিন ঢাকা ও কানাডায় চিকিৎসা শেষে বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলায় এসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহন করেন।




