নোয়াখালী জেলা আওয়ামীলীগের কমিটি পুনর্বহালের দাবিতে সমাবেশ
নোয়াখালী সংবাদদাতা

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী থেকে : নোয়াখালী জেলা আওয়ামীলীগের আগের ঘোষিত কমিটি পুনর্বহালের দাবিতে সমাবেশ করেছে সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হারিছ চৌধুরী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ওমর ফারুক, জেলা আওয়ামীলীগ সদস্য আবুল বাসার ডিপটি, উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রাজিব, চরজব্বার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আজগর হোসেন পলোয়ান প্রমুখ।
বক্তারা বলেন- নোয়াখালীতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে দল সুসংগঠিত ছিল। করোনাকালীন সময়ে তাঁর অবদান ছিল প্রশংসিত। কিছু হাইব্রিড পরিকল্পিতভাবে জেলা আওয়ামীলীগতে কুলষিত করতে উঠে পড়ে লেগেছে দাবি করেন।

এ সময় বক্তারা ২০১৯ সালের ২০ নভেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনে ঘোষিত জেলা আওয়ামীলীগের কমিটি পুনর্বহাল রাখার জন্য দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দৃষ্টি আকর্ষণ করেন।




