দোয়ারাবাজাররে ‘শুহাদায়ে কারবালার তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দোয়ারাবাজার সংবাদদাতা

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার পশ্চিম উপজেলা শাখার আওতাধীন পান্ডারগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে ‘শুহাদায়ে কারবালার তাৎপর্য’ শীর্ষক সেমিনার সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় বাগানবাড়ি হাফিজিয়া মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি হাফিজ মাহদী হাসান রাজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন- বাগানবাড়ি হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ বুরহান উদ্দিন লায়েক।
এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন- সুনামগঞ্জ জেলা তালামীযের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আবু সুফিয়ান। প্রধান বক্তার বক্তব্য রাখেন ও শপথবাক্য পাঠ করান- দোয়ারাবাজার পশ্চিম উপজেলা তালামীযের সভাপতি হাফিজ মইনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক হাফিজ দিলোয়ার হুসাইন, আল ইসলাহ পান্ডারগাঁও ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ শরিয়ত আলী, বাগানবাড়ি হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ মুহাম্মদ মহসিন ও হাফিজ এমদাদ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পান্ডারগাঁও ইউনিয়ন তালামীযের সাংগঠনিক সম্পাদক হাফিজ ফারুক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আমিরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ক্বারী ছাদির আহমদ, অর্থ সম্পাদক হাফিজ জুয়েল আহমদ প্রমুখ।




