ধর্মপাশায় প্রয়াত আ.লীগ নেতা স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ধর্মপাশা সংবাদদাতা

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মরহুম আলমগীর কবীরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন তালুকদার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস’র সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, কলমাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম ফিরোজ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, মহিলা যুবলীগের সভাপতি ও নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকরাম হোসেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাফায়েত হোসেন লিটন, প্রচার সম্পাদক সেলিম তালুকদার, মরহুম আলমগীর কবীর’র কনিষ্ঠ কন্যা জেমিন কবীর পূর্ণ, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
স্মরণ সভা শেষে আলমগীর কবীর’র রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।




