শফিকুর রহমান চৌধুরীকে সেলিম জে আহমেদের শুভেচ্ছা ও অভিনন্দন
সময় সিলেট ডেস্ক

সিলেট-২ (বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন- যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের অন্যতম নেতা দানবীর সেলিম জে আহমেদ।
দৈনিক সময় সিলেট-এর বার্তাকক্ষে পাঠানো এক শুভেচ্ছাবার্তার মাধ্যমে তিনি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এসএমএস মিডিয়া লিমিটেড-এর চেয়ারম্যান, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা ও সভাপতি দানবীর সেলিম জে আহমেদ শুভেচ্ছাবার্তায় বলেন- ‘আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সফল জনপ্রতিনিধি। যিনি বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলার সময়কার আন্দোলন থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
‘বিশেষ করে নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আওয়ামীলীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে নির্বাচন করার চ্যালেঞ্জকারী বিএনপি দলীয় সাবেক সাংসদ এম. ইলিয়াস আলীকে বিপুল ভোটে পরাজিত করে সিলেট-২ (বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর) আসন থেকে ‘সংসদ সদস্য’ নির্বাচিত হয়ে দৃষ্টান্ত স্থাপন করে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী দেশবাসীর মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন।’
দানবীর সেলিম জে আহমেদ আরও বলেন- ‘আমাদের প্রিয় নেতা আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী তাঁর দীর্ঘ ৫২ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কখনও প্রতিহিংসার চর্চা করেননি কিংবা দলীয় কমান্ডের সিদ্ধান্তের বাইরে পা ফেলেননি। বরং ২০১৪ সালের (দশম জাতীয় সংসদ নির্বাচনে) এবং ২০১৮ সালে (একাদশ জাতীয় সংসদ নির্বাচনে) দলীয় সভানেত্রীর নির্দেশে নিজের আসন শরীক দলকে ছেড়ে দিয়ে ত্যাগ ও আনুগত্যের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
শুভেচ্ছাবার্তায় যুক্তরাজ্য প্রবাসী এই আ.লীগ নেতা আশা প্রকাশ করে বলেন- ‘২৪ ঘন্টার রাজনীতিবিদ খ্যাত আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর মতো একজন দায়িত্বশীল, ত্যাগী ও পরীক্ষিত নেতাকে ভারপ্রাপ্ত সভাতির দায়িত্ব দেয়ায় সিলেট জেলা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনগুলো আরও গতিশীল হবে।’
প্রসঙ্গত; সোমবার (৬ সেপ্টম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক পত্রে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমানের মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এমপির নির্দেশক্রমে এই দায়িত্ব অর্পণ করেন।




