দক্ষিণ সুরমায় ৬৬৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
দক্ষিণ সুরমা সংবাদদাতা

সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৬৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে মেজর মাহফুজুর রহমান ও এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্বিন ব্রিজের পশ্চিম পাশে থেকে তাদের আটক করে।
আটক দুজন হলো- জৈন্তাপুর উপজেলার ছৈয়া দরবস্ত বাজার এলাকার ফজলুর রহমানের ছেলে রিমন আহমদ রিপন (২০) ও একই উপজেলার ভিত্রিখেল চতুল বাজার এলাকার আব্দুল করিমের ছেলে শরিফ আহমদ (২১)।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।




