ওসমানীনগরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
ওসমানীনগর সংবাদদাতা

সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ইউএনওর কার্যালয়ে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে নবাগত ইউএনও বেগম নীলিমা রায়হানা উপজেলা প্রশাসনের কার্যক্রম পরিচালনা করার সময় সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকগণও নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নবাগত কমিশনার (ভূমি) রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, বর্তমান সভাপতি উজ্জ্বল ধর, সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনিক পাল, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন ও সিতু সূত্র ধর।




