সৈয়দ আব্দুল হান্নান স্মরণে নাগরিক শোকসভা শনিবার
সময় সিলেট ডেস্ক

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা ন্যাপের সভাপতি, প্রগতিশীল রজিনৈতিক আন্দোলনের পুরোধা ব্যত্তিত্ব সৈয়দ আব্দুল হান্নান-এর নাগরিক শোকসভা আগামী শনিবার ১১ সেপ্টেম্বর।
সৈয়দ আব্দুল হান্নান নাগরিক শোকসভা কমিটি, সিলেট-এর আয়োজনে সিলেট জেলা পরিষদ মিলনায়তন এর ২য় তলায় বিকেল সাড়ে ৩ টায় এই নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে।
নাগরিক শোকসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। এছাড়াও নাগরিক শোকসভায় আলোচনা করবেন সৈয়দ আব্দুল হান্নান-এর সহযোদ্ধা, সহকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সৈয়দ আব্দুল হান্নান নাগরিক শোকসভা কমিটি, সিলেট-এর আহবায়ক ব্যারিস্টার মো. আরশ আলী ও সদস্য সচিব লোকমান আহমদ প্রগতিশীল রজিনৈতিক আন্দোলনের পুরোধা ব্যত্তিত্ব সৈয়দ আব্দুল হান্নান-এর নাগরিক শোকসভা সফল করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা ন্যাপের সভাপতি, প্রগতিশীল রজিনৈতিক আন্দোলনের পুরোধা ব্যত্তিত্ব সৈয়দ আব্দুল হান্নান ৩১আগস্ট দুপুরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।




