সিলেট জেলা ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন: সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক লুকমান
স্টাফ রিপোর্টার

সিলেট জেলা ছাত্র জমিয়তের বহুল প্রত্যাশিত দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা ২টা থেকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে দুই পৃথক দুই অধিবেশনে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে আব্দুল হামিদ খানকে সভাপতি, লুকমান হাকিমকে সাধারণ সম্পাদক ও মুশতাক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যের ২০২১-২২ সেশনের কমিটি ঘোষণা করা হয়।
সিলেট জেলা জমিয়তের ছাত্রবিষয়ক সম্পাদক জফির উদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) হোসাইন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সভাপতি মাওলানা মুশাহিদ আহমদ খালপাড়ি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জমিয়তের কেন্দ্রীয় সহকারি মহাসচিব মাওলানা খলিলুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ও নতুন কমিটি ঘোষণা করেন-ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান রিয়াদ।




