প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হাবিব
সময় সিলেট ডেস্ক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন সিলেট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
বুধবার (১৫ সেপ্টেম্বর) তিনি এ পদপ্রাপ্ত হন। বিষয়টি এমপি হাবিব নিজে তাঁর ফেসবুক আইডিতে জানিয়েছেন।
তিনি লেখেন- ‘মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর লিটন এম.পির প্রস্তাবনায় নতুনভাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয় এবং সর্বসম্মতিক্রমে আমাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনিত করা হয়।’
এ জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এমপি হাবিব।




