গ্রেটার ম্যানচেস্টার চট্রগ্রাম এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন
শেখ জাফর আহমদ

যুক্তরাজ্যে গ্রেটার ম্যানচেস্টার চট্রগ্রাম এসোসিয়েশন (জিএমসিএ) এর ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে চট্রগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফুর্ত উপস্তিতিতে সোলাইমান আহমদেরর পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন সেলিমের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান মোহাম্মদ নাসের। বক্তব্য রাখেন- সমিতির সেক্রেটারী মোহাম্মদ ইব্রাহিম খলিল, সাইফুল ইসলাম পলাশ, মোহাম্মদ হুমায়োন আকবর, লোকমান চৌধুরী, আজম চৌধুরী, মোহাম্মদ নাসের, মীর শহীদ, রঘু চন্দ্রনাথ, কামাল খান, ড. নুরুল হাসান, মো. জাবেদ, মো. মহিউদ্দিন, আনোয়ার ইসলাম, মো. বেলাল নজরুল ইসলাম, ব্যবসায়ী এনামুল হক, খাইরুজামান, চট্রগ্রামের ইউনিটি ওয়েলফেরের উপদেষ্টা শোয়েব মোহাম্মদ, আব্দুল কাদের, মোহাম্মদ ইউসুফ’সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ।
বক্তারা সবাই নতুন কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং উপস্তিত সকলেই নতুন কমিটিকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।




