রায়হান হত্যায় : ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
স্টাফ রিপোর্টার

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলায় এসআই আকবরসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সিলেটের চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগের গ্রহণযোগ্যতা শুনানি শেষে তা গ্রহণ করেন আদালত।
এসময় এ মামলায় একমাত্র পলাতক আসামি কথিত সাংবাদিক নোমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।




