সুনামগঞ্জে পিপি হলেন রুমেন, সেলিম সরকারি কৌশলী
সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) নিযুক্ত হয়েছেন সিনিয়র আইনজীবী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খাইরুল কবির রুমেন। এছাড়া সরকারি কৌশলী হিসেবে নিযুক্ত হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সহকারী সচিব আব্দুস সালাম মন্ডল (জিপি/পিপি) স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
আগামী রোববার অ্যাডভোকেট খাইরুল কবির রুমেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগেও তিনি পিপির দায়িত্ব পালন করেন।
খায়রুল কবির রুমেন দীর্ঘদিন ধরে সুনামগঞ্জে কোর্টে আইনজীবী হিসেবে সুনামের সাথে কাজ করছেন।
খাইরুল কবির রুমেন বলেন, ‘আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আমাকে পিপি হিসেবে নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা।’




