সাংবাদিক নেহার রঞ্জনের মাতৃবিয়োগ : এসএমএস মিডিয়ার শোক
স্টাফ রিপোর্টার

দৈনিক সিলেট মিরর’র যুগ্ম বার্তা সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ’র মা শান্তনা পুরকায়স্থ মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৪টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে ছাতক উপজেলার গহরপুরস্থ বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
মৃত্যুকালে শান্তনা পুরকায়স্থ’র বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪ ছেলে ও এক মেয়ে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এসএমএস মিডিয়ার শোক প্রকাশ: দৈনিক সিলেট মিরর’র যুগ্ম বার্তা সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ’র মা শান্তনা পুরকায়স্থ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান দানবীর সেলিম জে আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন ও পাবলিসিটি এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর সাইফুল ইসলাম রানা।
দৈনিক সময় সিলেট-এর বার্তাকক্ষে প্রেরিত এক শোকবার্তায় এসএমএস মিডিয়ার নেতৃবৃন্দ সদ্যপ্রয়াত শান্তনা পুরকায়স্থ’র বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




