সুবিধাভোগীরাই আ.লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: ব্যারিস্টার ইমন
সুনামগঞ্জ সংবাদদাতা

ব্যারিস্টার এনামুল কবির ইমন বলেছেন- ‘বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু থেকেই ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধুর মন্ত্রীপরিষদে থাকা খন্দকার মোস্তাকরা ১৫ আগস্টে শিশু শেখ রাসেল’সহ জাতির পিতার পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল। সেদিন শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের বাহিরে থাকায় বেঁচে যান তারা। পরবর্তীতে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করে স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলতে চেয়েছে, কোন ষড়যন্ত্রই সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মানুষের ভালবাসা নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে। তখনই স্বাধীনতা বিরোধী চক্র আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে।
তিনি বলেন- ‘সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ এবং শেখ হাসিনার নেতৃত্বে যখন উন্নয়ন এগিয়ে যাচ্ছে, তখনই একটি চক্র আওয়ামী লীগের সুবিধা নিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।’
ইমন বলেন- ‘শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে রুখে দাড়াতে হবে।’
শনিবার (২ অক্টোবর) বেলা ২টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য কালে ব্যারিস্টার ইমন এসব কথা বলেন।
এসময় ভার্চুয়াল সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন- দিরাই-শাল্লা আসনের সাংসদ ড.জয়া সেনগুপ্তা ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
ভার্চুয়াল বক্তব্যে ড. জয়া সেনগুপ্তা বলেন- ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আছাব উদ্দিন সরদার ও যুগ্ম সম্পাদক প্রয়াত হাবিবুর রহমান তালুকদার আওয়ামী লীগের নিবেদিত কর্মী ছিলেন এবং আমার স্বামী সুরঞ্জিত সেনের আস্তাভাজন ছিলেন, উনারা কোনদিন কখনও আদর্শে থেকে বিচ্যুত হননি, উনাদের কোন চাওয়া পাওয়া ছিলনা।’
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ভার্চুয়াল বক্তব্যে বলেন- ‘সুনামগঞ্জে আওয়ামী লীগ আজ ঐক্য বদ্ধ, তৃণমূলের প্রতি শেখ হাসিনার রয়েছে অগাধ বিশ্বাস ও ভালবাসা, উনার সুযোগ্য নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন আওয়ামী লীগকে কোন অপশক্তি দাবিয়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধু-আওয়ামী লীগ-স্বাধীনতা-গণতন্ত্র-উন্নয়ন একই সূত্রে গাথা।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাবেক যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক বিকাশ রায়, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাদিকুর রহমান ছাও মিয়া, চরনারচর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল মিয়া ও তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইদুল্যা মিয়ার মৃত্যুতে শোকসভার আয়োজন করে দিরাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সোহেল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও সাংগঠনিক সম্পাদক এড. অভিরাম তালুকদারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলার আওয়ামী লীগের সদস্য প্রবীন নেতা আলতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এড হায়দার চৌধুরী লিটন, এড. নান্টু রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন, বিশম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল সিদ্দিকী, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরা উদ দৌলা, হাফিজুর রহমান তালুকদার, ভাইস চেয়ারম্যান এড, রিপা সিনহা, মেয়র বিশ্বজিৎ রায়, হুমায়ুন রশিদ লাভলু, শাহজাহান সরদার, কামরুল হাসান, জুয়েল মিয়া, পারভেজ রহমান, রাজিব রায়,সজিবনুর প্রমুখ।
সমাপনী বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি এড. সোহেল আহমদ বলেন- ‘পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে দিরাইয়ে মোস্তক-জিয়া ও স্বাধীনতা বিরুধীদের নিয়ে আওয়ামী লীগকে ধ্বংসের খেলায় মেতে উঠেছেন। আওয়ামী লীগকে পাশ কাটিয়ে বিএনপির এজেন্ডা বাস্তবায়ন কারীদের আহ্বানে তিনি ৩ অক্টোবর দিরাই সফরে আসছেন, পরিকল্পনা মন্ত্রী উন্নয়নের পরিকল্পনা বাদ দিয়ে দলের ক্ষতি সাধনের পরিকল্পনা করছেন।
শোক প্রস্তাব পাঠ করেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া। প্রয়াত নেতাদের স্বজনদের মধ্যে বক্তব্য রাখেন- তাহের সরদার, তন্ময় তালুকদার,আঙ্গুর মিয়া প্রমুখ।




