গীতিকার শাহ সৈয়দ সিরাজুল হক বাগদাদী রহ. মৃতুবার্ষিকী পালিত
সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জে লেখক, বেতার ও টেলিভিশনের গীতিকার এবং সিলেট বিভাগীয় গীতিকার ফোরামের সাবেক উপদেষ্টা মরহুম আলহাজ্ব শাহ সৈয়দ সিরাজুল হক বাগদাদী রহ. এর মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ শহরের পীরোজপুর সিরাজীবাগে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া শেষে শিন্নি বিতরণ করা হয়। এতে সিরাজুল হক বাগদাদীর ভক্তবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ অংশ নেন।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর গীতিকার শাহ সৈয়দ সিরাজুল হক বাগদাদী ইন্তেকাল করেন।




