এসএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত : পুলিশ কমিশনারের পরিদর্শন
নগর সংবাদদাতা

সিলেট মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় এসএমপি পুলিশ লাইন্স মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেড কমান্ডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ইয়াহিয়া আল মামুন ও সহকারী প্যারেড কমান্ডার (আরআই) মো. নুরুল ইসলামের নেতৃত্বে প্যারেডটি সুশৃঙ্খলভাবে সজ্জিত হয়ে পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফকে সশস্ত্র সালাম প্রদান করেন। সালাম গ্রহণ শেষে পুলিশ কমিশনার প্যারেড পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান প্রমুখ।




