সুনামগঞ্জ পৌর শহরে সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন
সুনামগঞ্জ সংবাদদাতা

অপরাধ রোধে সুনামগঞ্জ পৌর শহরে ২৭টি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) জেলা পুলিশের উদ্যোগে বেলা ১১টায় সুনামগঞ্জ সদর মডেল থানা প্রঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) পারভেজ আলম চৌধুরী, জেলা গোয়েন্দা পুলিশ (ডিএসবি)’র ওসি আনেয়ার হোসেন মৃধা, সদর মডেল থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মিজানুর রহমান জানান- শহরের ২৭টি গুরুত্বপূর্ণ স্থানে ১৬৪টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফলে মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং’সহ নানা ধরণের অপরাধ প্রবণতা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। এছাড়াও অপরাধী শনাক্তও পুলিশের পক্ষে সহজ হবে।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মিজানুর রহমান সুনামগঞ্জকে অপরাধমুক্ত ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক’সহ সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে সুনামগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসারের কক্ষকে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে ঘোষণা করেন এবং শহরে সিসি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন পুলিশ সুপার।




