দোয়ারাবাজারে ৯ ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যারা
দোয়ারাবাজার সংবাদদাতা

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : দেশব্যাপী অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দোয়ারাবাজার উপজেলার ৯ ইউপি চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আগামী ১১ নভেম্বর এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
রবিবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
নৌকার প্রার্থীরা হলেন- দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নে মো. মানিক মিয়া, ২নং নরসিংপুর ইউনিয়নে নুর উদ্দিন আহমেদ, ৩নং দোয়ারাবাজার সদর ইউনিয়নে মো আব্দুল হামিদ, ৪নং মান্নারগাও ইউনিয়নে অসিত কুমার দাস, ৫নং পান্ডারগাও ইউনিয়নে আব্দুল ওয়াহিদ, ৬নং দোহালিয়া ইউনিয়নে আনোয়ার মিয়া আনু, ৭নং লক্ষীপুর ইউনিয়নে মো. আব্দুল কাদির, ৮নং বোগলাবাজার ইউনিয়নে মোহাম্মদ মিলন খান, ৯নং সুরমা ইউনিয়নে এম এ হালিম বীর প্রতীক।




