সুনামগঞ্জের নীলপুরে মটরসাইকেলের আঘাতে বৃদ্ধার মৃত্যু
সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর বাজারে মোটরসাইকেলের ধাক্কায় রেজিয়া খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।নিহত রেজিয়া খাতুন সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের রাবার বাড়ি এলাকার মৃত এরশাদ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান- বৃহস্পতিবার সকাল ১০টায় রেজিয়া খাতুন নীলপুর বাজারে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলটি তাকে ধাক্কাদিলে তিনি রাস্তায় পড়ে এঘটনাটি ঘটে।
জয়কলস হাইওয়ে পুলিশের ওসি মো. সালেহ আহদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান- নিহত রেজিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মোটরসাইকেলটি আটক করা হয়েছে বলেও জানান ওসি।




