সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপনে কাজ করতে হবে: শফিক চৌধুরী
বিশ্বনাথ সংবাদদাতা

সিলেটের বিশ্বনাথে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বুধবার দিনব্যাপী আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন শফিকুর রহমান চৌধুরী।
বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন- ধর্ম যার যার উৎসব সবার এমন নীতি আর্দশ নিয়েই রাষ্ট্র পরিচালনা করেছেন হাজার বছরের শ্রেষ্ট বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে সত্য ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে এসে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে কাজ করে যেতে হবে।
তিনি আর বলেন- সর্বজীবের মঙ্গলার্থে সনাতন ধম্বালীরা বিপুল উৎসব মুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে প্রতিবছর উদযাপন করে যাচ্ছেন শারদীয় দুর্গোৎসব। সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মন্ডপে অনুদান প্রদানসহ মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ, ওসি গাজী আতাউর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মখদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, আব্দুল আজিজ সুমন, সদস্য আব্দুল জলিল জালাল, নিজাম উদ্দিন, ফজর আলী, প্রবাসী আওয়ামী লীগ নেতা এআর চেরাগ আলী, মাহবুব মিয়া, জেলা শ্রমিক লীগ নেতা শংকর দাশ শংকু, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ’সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীর গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




