পূজামণ্ডপ পরিদর্শনে এসএমপি কমিশনার : কুশল বিনিময়
স্টাফ রিপোর্টার

সিলেট মেট্রোপলিটন এলাকায় অনুষ্ঠিত দুর্গোৎসবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মোহাম্মদ নিশারুল আরিফ।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে শুরু করে এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা নগরীর রামকৃষ্ণ মিশন, শ্রী নিম্বার্ক আশ্রম, শ্রী দুর্গা বাড়ি পূজা মণ্ডপ, কাজলশাহ পূজা মণ্ডপ, কালীবাড়ি পূজা মণ্ডপ ও লাক্কাতুরা বিষরীবাড়ী পূজা মণ্ডপসমূহ পরিদর্শন করেন।
এ সময় তারা এসএমপির পক্ষ হতে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা প্রদান, পূজা কমিটির সাথে সৌহার্দ বিনিময়, আলোচনা’সহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও পূজামণ্ডপে আগত হিন্দু ধর্মাবলম্বী দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (সদর) মো. কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফয়সাল মাহমুদ, উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সদর ইয়াহিয়া আল মামুন ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।




