দিরাইয়ে গাছের সাথে ধাক্কা : মোটরসাইকেল চালক নিহত
দিরাই সংবাদদাতা

সুনামগঞ্জের দিরাই-শ্যামারচর রাস্তার রাজানগর ইউনিয়নের কালিনগর নামক এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত এবং এক আরোহী আহত হয়েছেন। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলার কালিনগর এলাকায় রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনাটি ঘটে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে।




