সালেহ আহমদ সাকিব-এর অষ্টম জন্মবার্ষিকী পালিত
সময় সিলেট ডেস্ক

গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর ২০২১) ছিলো সালেহ আহমদ সাকিবের ৮ম শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্যে ডরসেটের মাসালা রেস্টুরেন্টে কেক কাটা এবং মধ্যহ্ন ভোজের মাধ্যমে শুভ জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে তার জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
এদিকে সাকিবের অষ্টম জন্মদিন উপলক্ষে তাদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এক দোয়া’র আয়োজন করা হয়। সাকিবের নামানুসারে প্রতিষ্ঠিত ও আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে আয়োজিত এই দোয়াতে ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক’সহ তাদের পরিবারের অন্যান্য ব্যক্তিবর্গ সামিল ছিলেন।

উল্লেখ্য, দৈনিক সময় সিলেট ও এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ও সভাপতি, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবক দানবীর সেলিম জে আহমেদে এবং বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোছা. কলসুমা আহমেদ দম্পতির ১ম পুত্র সালেহ আহমদ সাকিব। সে তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড়।

এদিকে, সালেহ আহমদ সাকিবের অষ্টম জন্মবার্ষিকীতে পিতা-মাতা ও পরিবারের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশে বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী সকলের কাছে আত্মিক দোয়া কামনা করেছেন।




